০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির রাজ্য নির্বাচনে ডানপন্থীদের উত্থান, বড় ধাক্কা মের্জের জন্য পদবির আড়ালে যখন নাগরিকত্বের বিচার ভেনিস চলচ্চিত্র উৎসবে তারকাদের চোখধাঁধানো সাজ হিমবাহ বাঁচাতে এবার ভেড়ার উল! ফ্লাইট বদলের ব্যস্ততায় আর না খেয়ে থাকতে হবে না যাত্রীদের জন্য ইউনাইটেডের নতুন সুবিধা মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫; জার্মানিতে উগ্র ডানপন্থীদের বড় জয় চীনের যুদ্ধক্ষেত্রে আসছে মানবসদৃশ রোবট, বদলে যেতে পারে ভবিষ্যতের যুদ্ধ পোর্টসমাউথে অভিবাসীবাহী নৌকা ঘিরে পুলিশের সঙ্গে শত শত বিক্ষোভকারীর সংঘর্ষ মেয়ের জন্য বড় অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিলেন মিশেল কিগান উপসাগরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান, হরমুজে নতুন নৌপথের মানচিত্রও আসছে

কৈশোরে চিকিৎসাকেন্দ্রে ধর্ষণের শিকার মার্কিন তারকা

  • Sarakhon Report
  • ০৫:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • 132

সারাক্ষণ ডেস্ক

মার্কিন গায়িকা ও অভিনেত্রী প্যারিস হিলটন।মার্কিন কংগ্রেসে তিনি জানিয়েছেন ,কৈশোরে  এক আবাসিক চিকিংসা কেন্দ্রে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের আবাসিক চিকিৎসাকেন্দ্রগুলো নিয়ে মার্কিন কংগ্রেসের হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটির এক শুনানিতে কয়েকজন বিশেষজ্ঞ ও প্যারিস হিলটন কথা বলেছেন। ৪৩ বছর বয়সী এই তারকা দীর্ঘদিন ধরেই শিশু কিশোরদের অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন।

প্যারিস হিলটন বলেন, হাজারো শিশু কিশোরকে যুক্তরাষ্ট্রের চিকিৎসাকেন্ত্রে পাঠানো হয়ে থাকে। আবাসিক বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি সেখানে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

মার্কিন এই তারকা জানান, মানসিক জটিলতা ও পড়ালেখায় অমনোযোগী হওয়ার কারনে কৈশোরে তাকে একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছিল।সেই সময়টা প্যারিস হিলটনের জন্য অনেক কষ্টদায়ক ছিল।সেখানে তিনি এগারো মাসের মত ছিলেন।

প্যারিস শুনানিতে চিকিৎসাকেন্দ্রে যৌন নির্যাতনের অভিযোগ এনে বলেন, আমাকে চিকিৎসাকেন্দ্রে ঘুমের ঔষধ খাইয়ে সেখানকার কর্মীরা আমাকে ধর্ষণ করেছিল। হিলটন আরও বলেন, ওরা শুধুই প্রতিশ্রুতি দেয় শিশুদের বিকাশের জন্য কাজ করবে।অথচ আমাকে দুইটা বছর স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়নি। এমনকি আমি জানালা দিয়েও বাহিরে তাকাতে পারিনি।

মার্কিন তারকা শুনানিতে অভিযোগ তুলে বলেন, শিশু কিশোররা দিনের পর দিন নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে।কারণ তারা শিশু কিশোরদের নিরাপত্তার চাইতে মুনাফাটাকে অনেক বড় করে দেখেন। শিশু কিশোরদের বিকাশের জন্য আবাসিক চিকিৎসাকেন্দ্রগুলোকে সংস্কার ও শিশু কিশোরদের নিরপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন মার্কিন এই তারকা।

জনপ্রিয় সংবাদ

জার্মানির রাজ্য নির্বাচনে ডানপন্থীদের উত্থান, বড় ধাক্কা মের্জের জন্য

কৈশোরে চিকিৎসাকেন্দ্রে ধর্ষণের শিকার মার্কিন তারকা

০৫:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪