০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

কোরবানির আগে দোকান বন্ধ: জ্বালানিমন্ত্রীর ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের আহ্বান

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কোরবানির ঈদের আগে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, মার্কেট ও দোকানপাটের সময়সূচি তিন মাসের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সময়সূচিতে সমন্বয় করা সম্ভব।

সন্ধ্যা ৬টায় দোকান বন্ধের সিদ্ধান্ত মেনে নিয়েছেন ব্যবসায়ীরা

মন্ত্রী বলেন, গ্রীষ্মকাল এবং সেচ মৌসুমে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত জরুরি। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে বিদ্যুতের চাপ সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তিনি ব্যবসায়ীদের সরকারের সাময়িক সিদ্ধান্ত মানার অনুরোধ জানান এবং তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দেন।

সভায় ব্যবসায়ী নেতারা সরকারের সিদ্ধান্ত মেনে চলার আশ্বাস দেন এবং কিছু সুপারিশ ও দাবি তুলে ধরেন। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু থাকবে। ব্যাংক লেনদেন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে। কাঁচাবাজার, ওষুধের দোকান, হোটেল-রেস্তোরাঁ ও জরুরি সেবা এই বিধিনিষেধের বাইরে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চাকরি, পদ ১১ | প্রথম আলো

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে ব্যবসায়ী সংগঠন সমর্থন করেছে, তবে তারা প্রধানমন্ত্রীর কাছে সময়সূচি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সংগঠনটি সকাল ৯টার বদলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলার অনুমতি চেয়েছে। সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

কোরবানির আগে দোকান বন্ধ: জ্বালানিমন্ত্রীর ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের আহ্বান

১০:৩৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬