০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

খুলনায় গুলিতে ঝাঁজরা যুবক, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

খুলনা নগরীর মাওলা বাড়ি খালপাড় এলাকায় গভীর রাতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। মঙ্গলবার রাতের এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে।

আহত যুবকের নাম সোহেল ওরফে চেগা সোহেল, বয়স ২৮। তিনি ওই এলাকারই শাহাদাতের ছেলে। রাতের নিরিবিলি সময়ে হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির একটি সোহেলের কোমরের বাম পাশে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন।

Miscreants sever both wrists of youth in Khulna | Prothom Alo

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে হামলার পেছনে নির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার কারণেই এই হামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

গুলিবিদ্ধ সোহেলকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত জোরদার করেছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

খুলনায় গুলিতে ঝাঁজরা যুবক, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

০৫:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬