১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: সিইসি

  • Sarakhon Report
  • ০৪:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • 346

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

গেজেট প্রকাশের পরই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রোববার সাংবাদিকদের এ কথা বলেছেন সিইসি।

গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বিশেষ এক বৈঠকে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবস অর্থাৎ সোমবার জারি করা হবে বলেও জানানো হয়েছে।

ওই সিদ্ধান্তের পরই দলটির নিবন্ধনের বিষয়ে সাংবাদিকদেরা জানতে চাইলে সিইসি বলেন, “সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক যেভাবেই হোক পাবো তো। ওইটা পাওয়ার পরে কালকে (সোমবার) বসে আমরা একটা সিদ্ধান্ত নিব।”

আগামীকাল নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক রয়েছে জানিয়ে সিইসি বলেছেন, “আমিতো এককভাবে সিদ্ধান্ত নেই না। আমরা সবাই একত্রে বসে একটা সিদ্ধান্ত নিব। কালকে যদি এসও হয়ে যায় তো কালকেই আমরা বসে সিদ্ধান্ত নিয়ে নিব।”

এর আগে, শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।

সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: সিইসি

০৪:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫