০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

চাঁদপুরে বিকাশের ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, অপহরণের নাটক ফাঁস; দুইজন কারাগারে

চাঁদপুরে বিকাশের ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপহরণের নাটক সাজিয়ে টাকা লোপাটের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে তা ভেস্তে যায়। মাটির নিচে পুঁতে রাখা নগদ অর্থ উদ্ধার করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপহরণের গল্পে সন্দেহ

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসারের বাসা থেকে ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুইজনকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তাররা হলেন বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার এম রব্বি এবং তার সহযোগী ফারহাদ হোসেন। দুজনই চাঁদপুর সদর উপজেলার উত্তর ইছুলি এলাকার বাসিন্দা।

বিকাশ এজেন্টদের টাকা মিলল গর্তে, চাঁদপুরে গ্রেফতার ২ - channelbhola

তদন্তে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি এম রব্বি, একটি বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের অধীনে দায়িত্ব পালনকালে ঢাকা ব্যাংকের চাঁদপুর শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন। এই অর্থ সদর উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্টদের মধ্যে বিতরণের জন্য নেওয়া হয়েছিল।

নিখোঁজের পর দায়ের হয় জিডি

টাকা নেওয়ার পর রব্বি হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে তিনি অফিসে ফোন করে দাবি করেন, তাকে অপহরণ করা হয়েছে। একই দিন ডেলিভারি ম্যানেজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ তদন্ত শুরু করলে ঘটনার অসংগতি ধরা পড়ে। মঙ্গলবার সকালে রব্বিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অপহরণ ও মারধরের অভিযোগ ছিল সম্পূর্ণ সাজানো।

দম্পতি একঘরে: দুই আসামি কারাগারে

মাটির নিচে পুঁতে রাখা টাকা উদ্ধার

রব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসার ভেতরে খোঁড়া একটি গর্ত থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ৯ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তার সহযোগী ফারহাদ হোসেনকেও আটক করা হয়।

পুলিশ জানায়, ডিস্ট্রিবিউটরের অর্থের দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। ডেলিভারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত অর্থ জব্দ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আদালতের নির্দেশে কারাগারে

মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

চাঁদপুরে বিকাশের ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, অপহরণের নাটক ফাঁস; দুইজন কারাগারে

১১:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬