০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

 চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি সব গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রপ্তানিতেও নিয়ন্ত্রণ জারি করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশাল একাউন্টে এ ঘোষণা দিয়েছেন।
শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লিখেছেন, ‘২০২৫ সালের ১ নভেম্বর থেকে (অথবা তার আগেই, চীনের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করে) যুক্তরাষ্ট্র চীনের ওপর বর্তমানে আরোপিত শুল্কের পাশাপাশি আরও ১০০ শতাংশ অতিরিক্ত ট্যারিফ আরোপ করবে।’
এর আগের এক পোস্টে তিনি ‘চীনা পণ্যে ব্যাপক শুল্ক বৃদ্ধি’র হুমকি দিয়ে বলেন, ‘আমরা এখন এমন একটি নীতির হিসাব-নিকাশ করছি, যার ফলে যুক্তরাষ্ট্রে আসা চীনা পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপ করা হবে। আরও অনেক পাল্টা ব্যবস্থা বিবেচনাধীন।’
উল্লেখ্য, সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল নতুন এক দফা আলোচনা করেছে। এর আগে দুই পক্ষের মধ্যে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও সুইডেনেও বৈঠক হয়।
সিএমজি বাংলা
জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

০২:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫