০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

চীনের হ্যফেইতে প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ও মেডিকেল ডেটা ইনস্টিটিউট

  • Sarakhon Report
  • ০২:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 136

ডিসেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি চীনের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং এবং মেডিকেল ডেটা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে আনহুই প্রদেশের হ্যফেইতে।

আনহুই কোয়ান্টাম কম্পিউটিং ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, হ্যফেই-ভিত্তিক কোয়ান্টাম কম্পিউটিং কোম্পানি অরিজিন কোয়ান্টাম এবং প্রদেশের বেনবু শহরের বেনবু মেডিকেল ইউনিভার্সিটি যৌথভাবে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে।

এই ইনস্টিটিউটের লক্ষ্য কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে মেডিকেল ডেটার নিরাপত্তা এবং ব্যবহার নিশ্চিত করা। এ ছাড়াও কোয়ান্টাম মেডিকেল অ্যালগরিদমের প্রকৃত মেশিন যাচাইকরণের গবেষণায় কাজ করবে ইনস্টিটিউটটি।

বেনবু মেডিকেল ইউনিভার্সিটি এবং অরিজিন কোয়ান্টাম ওরিজিন উখং নামে পরিচিত একটি সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে ছোট আণবিক ওষুধের গবেষণা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে চালু হওয়া এই কম্পিউটার ইতিমধ্যে ১৩৭টি দেশের ব্যবহারকারীদের জন্য প্রায় ২ লাখ ৯৮ হাজার কোয়ান্টাম কম্পিউটিং কাজ সম্পন্ন করেছে।

গত বছর বিশ্ববিদ্যালয়টি ওরিজিন কোয়ান্টামের সঙ্গে যৌথভাবে কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার করে স্তন সংক্রান্ত রোগের মলিবডেনাম টার্গেট শনাক্তকরণের দক্ষতা উন্নত করেছিল, যা মেডিকেল গবেষণায় চীনে তৈরি সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটারের প্রথম ব্যবহার।

ফয়সল/শান্তা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

চীনের হ্যফেইতে প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ও মেডিকেল ডেটা ইনস্টিটিউট

০২:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪