০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা তদন্তে পুলিশ

জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়া এলাকায় একটি বাসা থেকে ইসলাত জাহান রিমা (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত রিমা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের চতুর্থ বর্ষের সম্মান শ্রেণির শিক্ষার্থী। তিনি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি গ্রামের রশিদুল্লাহ মণ্ডলের মেয়ে।

ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দক্ষিণ কাচারিপাড়ার ওই বাসায় যায়। সেখানে একটি কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ পাওয়া যায়।

জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | The Daily Campus

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চার মাস আগে ওই বাসায় ওঠেন

রিমার স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি এর আগে দুইবার বিয়ে করেছিলেন। প্রথম সংসারে তার একটি ছেলে রয়েছে। বর্তমানে শিশুটি ইসলামপুর উপজেলার উলিয়া বাজার এলাকার রামচন্দ্র গ্রামে রিমার বাবার কাছে থাকে।

বাসার মালিক জানান, প্রায় চার মাস আগে রিমা ও শোভু নামে এক ব্যক্তি দম্পতি পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন। এরপর থেকে তারা সেখানেই বসবাস করছিলেন।

হত্যা না আত্মহত্যা, জানা যাবে ময়নাতদন্তে

রিমার মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ। জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা তদন্তে পুলিশ

০৩:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬