০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
পদবির আড়ালে যখন নাগরিকত্বের বিচার ভেনিস চলচ্চিত্র উৎসবে তারকাদের চোখধাঁধানো সাজ হিমবাহ বাঁচাতে এবার ভেড়ার উল! ফ্লাইট বদলের ব্যস্ততায় আর না খেয়ে থাকতে হবে না যাত্রীদের জন্য ইউনাইটেডের নতুন সুবিধা মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫; জার্মানিতে উগ্র ডানপন্থীদের বড় জয় চীনের যুদ্ধক্ষেত্রে আসছে মানবসদৃশ রোবট, বদলে যেতে পারে ভবিষ্যতের যুদ্ধ পোর্টসমাউথে অভিবাসীবাহী নৌকা ঘিরে পুলিশের সঙ্গে শত শত বিক্ষোভকারীর সংঘর্ষ মেয়ের জন্য বড় অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিলেন মিশেল কিগান উপসাগরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান, হরমুজে নতুন নৌপথের মানচিত্রও আসছে লাহোরে নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বেড়েছে, কয়েক দিনে ধর্ষণের অভিযোগ ৬

জামায়াতের আমিরের কঠোর বার্তা: আইনশৃঙ্খলা ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে ব্যর্থ হয়, তাহলে জনগণ কোনোভাবে বসে থাকবে না। জনগণ নিজস্ব দায়িত্ব পালন করে সুষ্ঠু ভোট নিশ্চিত করবে।

শফিকুর রহমান মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “আমরা চাই, বাহিনী সকলেই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। অতীতের মতো কারও পক্ষপাতিত্ব বা অনুকূল প্রদর্শন আমরা একেবারেই দেখতে চাই না।”

দক্ষিণের ৩ জেলায় আজ সমাবেশ করবেন জামায়াত আমির

বৈঠকে জামায়াত আমিরসহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ঐক্যের সব দলের শীর্ষ নেতারা অংশ নেন। শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। একই দিনে গণভোট এবং সরকার গঠনের ভোট অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ প্রস্তাব বিপুল ব্যবধানে বিজয়ী হবে এবং বাংলাদেশ নতুন রাজনৈতিক পথের দিকে এগিয়ে যাবে।

জামায়াত আমিরের মতে, দেশের যুবসমাজ ভাতা বা দয়ার অপেক্ষা করে না, তারা হাতে কাজ নিয়ে দেশ গড়তে চায়। তিনি বলেন, “আমরা তরুণদের হাতে এই দেশের ভবিষ্যৎ তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। মানুষ এবার স্বচ্ছ এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের ইচ্ছামতো সরকার দেখতে চায়।”

তিনি আরও বলেন, নির্বাচনের দিন বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হতে পারে। তাই জনগণকে অনুরোধ করা হচ্ছে, বিভ্রান্তিমূলক তথ্যের প্রভাবে বিভ্রান্ত হবেন না। শফিকুর রহমান আশা প্রকাশ করেছেন, জনগণ ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দেবে এবং নতুন সরকার গঠন হবে জনআকাঙ্ক্ষার সরকার।

আগামী নির্বাচনে আ. লীগের অংশগ্রহণের সুযোগ নেই: জামায়াত আমির

শফিকুর রহমান নিশ্চিত করেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ১১ দল সম্পূর্ণভাবে প্রস্তুত। জনগণ নিজ দায়িত্ব পালন করে সুষ্ঠু ভোট প্রদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়বে।

জনপ্রিয় সংবাদ

পদবির আড়ালে যখন নাগরিকত্বের বিচার

জামায়াতের আমিরের কঠোর বার্তা: আইনশৃঙ্খলা ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না

১২:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬