১০:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

টেকনাফে ফের কিশোর অপহরণ

  • Sarakhon Report
  • ০৫:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 160

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পারভেজ মোশাররফ নামে এক কিশোরকে ঘর থেকে ডেকে নিয়ে অপহরণ ও আট লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় অপহৃত কিশোরের বাবা মোহাম্মদ হোছন টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপহৃত পারভেজ মোশাররফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যাঘোনা এলাকার মোহাম্মদ হোছনের ছেলে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপহরণের ঘটনায় পারভেজের পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অপহরণ নাকি মাদকসংক্রান্ত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত পারভেজ ও আরেক কিশোর প্রায় দেড় বছর ধরে টেকনাফ সদরের দরগাছড়ায় জেলে হিসেবে কাজ করে। গত শনিবার বিকালে ওই কিশোর ঘরে এসে পারভেজকে ডেকে নিয়ে যায়। পরে পারভেজ ঘরে ফিরে আসেনি। তার মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।

ওই কিশোরের মুঠোফোন থেকে মোহাম্মদ হোছনের নম্বর থেকে ফোন করে আট লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে ছেলেকে হত্যা ও মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়।মোহাম্মদ হোছন বলেন, ইমু অ্যাপের মাধ্যমে ফোন করে ছেলেকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে ভিডিও দেখানো হয়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ছেলে অপহরণকারীদের হাতে বন্দী অবস্থায় রয়েছে।গত ১১ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৯৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৯ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৫০ জন রোহিঙ্গা।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

টেকনাফে ফের কিশোর অপহরণ

০৫:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪