০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় শিক্ষাসফরের বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

টেকনাফে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও যাত্রীর মৃত্যু

টেকনাফের হ্নীলা ইউনিয়নে একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে আলিখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অটোরিকশাটি রাস্তায় পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক ফরুক (৩০), পিতা সেলিম, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার বাসিন্দা; এবং যাত্রী ইমাম হোসেন (২৫), পিতা সাইদ নূর, টেকনাফ সদর ইউনিয়নের নজিরপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অটোরিকশাকে প্রবলভাবে ধাক্কা দিলে যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

হোয়াইক্যাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আবছার জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক এবং অটোরিকশা জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও যাত্রীর মৃত্যু

০৮:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫