০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

টেকনাফে ২৯ কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

  • Sarakhon Report
  • ০৭:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • 154

জাফর আলম

কক্সবাজার টেকনাফে ২৯.১৫ কেজি স্বর্ণালংকারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লক্ষ বলে জানান বিজিবি। শনিবার (১০আগষ্ট) বিকেলে টেকনাফ হ্নীলা ফুলের ডেইল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,মিয়ানমার মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০),উখিয়া ১৩নং ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫)। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ।তিনি জানান, গোপন খবর পেয়ে উপজেলা হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে মজুদ রেখেছে।

পরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় একটি ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থাতে ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি পঁচাত্তর লক্ষ টাকা।

চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মিয়ানমারের মংডু হতে মিয়ানমার নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকার বাংলাদেশে পাচারের মাধ্যমে বিক্রি করার উদ্দেশ্যে মিয়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসে। উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

টেকনাফে ২৯ কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

০৭:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪