০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

টেকনাফে ৩ দিনে ৩৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

  • Sarakhon Report
  • ০৫:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 196

ট্রলার ডুবির পর রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার (ছবি সংগৃহীত)

জাফর আলম, কক্সবাজার

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ঢেউ ও ঝড়ের কবলে পড়ে দুটি নৌকাডুবির ঘটনায় আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৩৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু।বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পাঁচ মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছি। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হয়।স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে নৌকা যোগে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে মঙ্গলবার নৌকাডুবির ঘটনা ঘটে। এর পর থেকে একের পর এক মরদেহ ভেসে আসছে। তবে কয়টি নৌকা ডুবে গেছে, কত জন রোহিঙ্গা ছিল তার কোন তথ্য পাওয়া যায়নি। অনুপ্রবেশ করা কিছু রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে, কিছু আটকের পর বিজিবি হেফাজতে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

টেকনাফে ৩ দিনে ৩৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

০৫:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪