০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত আরও দুই

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার দুপুরে ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের চায়ের দোকানি শান্তি রানী (৪৬) এবং পাশের রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের সুইরাম রায় (৬৫)। আহতরা হলেন সলন চন্দ্র (৪৮) ও তেপরা রায় (৬০)।

চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বজ্রপাত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে কুশারিগাঁও গ্রামের শান্তি রানীর চায়ের দোকানে কয়েকজন চা পান করছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তি রানী ও সুইরাম রায়কে মৃত ঘোষণা করেন।

আহত দুইজনকে দিনাজপুরে পাঠানো হয়েছে

আহত সলন চন্দ্র ও তেপরা রায়ের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত আরও দুই

১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬