০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। এ সময় দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সুখ, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

শনিবার, ২৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মানু ভার্মার আমন্ত্রণে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভারতের প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালো জামায়াতে ইসলামী

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন অংশ নেন।

অনুষ্ঠান চলাকালে হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। পরে মিয়া গোলাম পরওয়ার ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং নাগরিক সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা

০১:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬