০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৫৩

দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও উদ্বেগজনক মাত্রায় বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।

ঢাকাসহ তিন বিভাগে মৃত্যু

নতুন করে যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন ঢাকায়, একজন ময়মনসিংহে এবং একজন খুলনা বিভাগে মারা গেছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৫ হাজার ৬০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ হাজার ৭৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৮০ জন।

যেসব কার্যক্রম পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর

একদিনে ভর্তি ৭৫৩ জন

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। খুলনা বিভাগে ১৩৫ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৬ জন, ঢাকার অন্যান্য এলাকায় ৫১ জন, ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ২৪ জন এবং সিলেটে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আগস্টেই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ আরও তীব্র হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে এখন পর্যন্ত ১০ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টেই মারা গেছেন ২০ জন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

বর্ষাকাল ও অনুকূল পরিবেশে এডিস মশার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। একদিকে নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, অন্যদিকে প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত সতর্কতা ও দ্রুত চিকিৎসা নেওয়ার ওপরও গুরুত্ব বাড়ছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৫৩

১০:৩৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬