০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬১৫

দেশে এ বছরের মোট মৃত্যু ৩৭০, আক্রান্ত ছাড়ালো ৯২ হাজার

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মশাবাহিত এ রোগে এ বছর মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৭০ জনে।

নতুন আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬১৫ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জানিয়েছে, এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২,২১৭ জনে।

নতুন যে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার একজন এবং খুলনা বিভাগের দুজন রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে চিকিৎসাধীন আছেন ২,২১৬ জন।

গত বছর একই সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। মোট আক্রান্ত হয়েছিলেন ১,০১,২১৪ জন এবং সুস্থ হয়ে ফিরেছিলেন ১,০০,০৪০ জন রোগী।

#Bangladesh #Dengue #HealthUpdate #sarakhonreport

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬১৫

০৮:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫