০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় শিক্ষাসফরের বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনারের সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ঢাকার এক হাজার ৪০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

প্রস্তুতি সম্পন্ন, সরঞ্জাম পৌঁছে যাবে আজই

শরফ উদ্দিন জানান, ঢাকার নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যার আগেই প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের সকল সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছে যাবে। রিটার্নিং কর্মকর্তার ভাষায়, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং কোনো চাপ ও অনুভূত হচ্ছে না।

৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে, সব নিষ্পত্তি

নির্বাচন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে। তবে সেগুলো দ্রুত নিষ্পত্তি করা হয়েছে।

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার | | বাংলাদেশ প্রতিদিন

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা

ঢাকার ১৩টি আসনে এক হাজার ৪০০ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রতিটি কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও বৃহস্পতিবার ঢাকায় ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।

সিসিটিভি ও রিয়েল টাইম নজরদারি

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, ঢাকার ৯০ ভাগ ভোট কেন্দ্র সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও বডি ওর্ন ক্যামেরা নিয়ে ২ জন আনসার সদস্য থাকবে, যারা ভোটকেন্দ্র থেকে রিয়েল টাইম ফুটেজ আপলোড করবেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ

ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনারের সতর্কবার্তা

০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬