০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ঢাকা-যশোর রুটে আবার ইউএস-বাংলার ফ্লাইট, ৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন দুই ট্রিপ

দীর্ঘদিনের দাবির পর আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অভ্যন্তরীণ আকাশপথে যোগাযোগ আরও জোরদার এবং যাত্রীদের দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সপ্তাহে তিন দিন দুই দফা ফ্লাইট

নতুন সূচি অনুযায়ী, শনিবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা-যশোর রুটে প্রতিদিন দুটি করে যাওয়া-আসার ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। এ জন্য ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

এয়ারলাইন্সটির মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সকালে ঢাকা থেকে যশোর, বিকেলে দ্বিতীয় ফ্লাইট

সূচি অনুযায়ী, প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি যশোর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৩০ মিনিটে।

দিনের দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। যশোর থেকে ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

দ্রুত যাতায়াতে বাড়বে আকাশপথের সুবিধা

ইউএস-বাংলা জানিয়েছে, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি বিবেচনায় নিয়েই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি যাত্রীদের সময় সাশ্রয়ী ও নিরাপদ ভ্রমণের সুযোগ আরও বাড়বে।

নতুন সূচিতে সপ্তাহে তিন দিন সকালে ও বিকেলে দুটি করে ফ্লাইট থাকায় ঢাকা ও যশোরের মধ্যে আকাশপথে যাতায়াতের জন্য যাত্রীদের বাড়তি সুবিধা তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ঢাকা-যশোর রুটে আবার ইউএস-বাংলার ফ্লাইট, ৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন দুই ট্রিপ

০৯:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬