০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

দক্ষিণ চীনে সবচেয়ে বড় হাইড্রোজেন ফুয়েল সেল সাপ্লাই সেন্টার চালু

  • Sarakhon Report
  • ০৬:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • 176

চীনের বৃহত্তম তেল পরিশোধন কোম্পানি সিনোপেক সম্প্রতি কুয়াংচৌ, কুয়াংতোং প্রদেশে হাইড্রোজেন ফুয়েল সেল সাপ্লাই সেন্টার সম্প্রসারণ সম্পন্ন করেছে। ফলে এটি দক্ষিণ চীনের সবচেয়ে বড় হাইড্রোজেন সরবরাহ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হলো। সম্প্রতি এ তথ্য জানিয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি।

নতুন সম্প্রসারিত এই কেন্দ্র প্রতিদিন ১৫ টন হাইড্রোজেন উৎপাদন করতে সক্ষম, যার বিশুদ্ধতা ৯৯.৯৯৯ শতাংশ। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,১০০ টন। সম্প্রসারণের আগে যা ছিল ১,৫০০ টন।

এই উন্নয়ন কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় হাইড্রোজেন শিল্পের দ্রুত বিকাশে সহায়তা করবে বলে প্রতিবেদনে জানানো হয়।

সিনোপেক দীর্ঘদিন ধরে হাইড্রোজেন শক্তির অবকাঠামো উন্নয়নে কাজ করছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চীনে ১১টি হাইড্রোজেন ফুয়েল সেল সাপ্লাই সেন্টার এবং ১৪২টি হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন স্থাপন করেছে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

দক্ষিণ চীনে সবচেয়ে বড় হাইড্রোজেন ফুয়েল সেল সাপ্লাই সেন্টার চালু

০৬:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫