০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

দুর্নীতিবাজ পলাতকদের ধরতে ‘স্কাই নেট ২০২৫’ অভিযান শুরু চীনে

  • Sarakhon Report
  • ১২:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • 318

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সহযোগিতা আরও গভীর করা এবং বিদেশে পলাতক দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বজায় রাখার ঘোষণা দিয়েছে চীন। সোমবার এ লক্ষ্যে ‘স্কাই নেট ২০২৫’ নামে নতুন এক অভিযান শুরু করেছে চীন, যার লক্ষ্য হলো পলাতক দুর্নীতিবাজদের শনাক্ত করা, অবৈধ সম্পদ উদ্ধার করা এবং সীমান্ত পার হয়ে করা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানো।

অভিযানের তদারকির দায়িত্বে রয়েছে চীনের সেন্ট্রাল অ্যান্টি-করাপশন কোঅর্ডিনেশন গ্রুপের অধীনে থাকা অফিস ফর ফিউজিটিভ রেপাট্রিয়েশন অ্যান্ড অ্যাসেট রিকভারি।

চীনের বিভিন্ন কর্তৃপক্ষ পরিকল্পনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করবে। যেমন, ন্যাশনাল কমিশন অফ সুপারভিশন দায়িত্ব নিয়েছে সরকারি দুর্নীতি-সংক্রান্ত অপরাধের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ উদ্ধার এবং ক্ষতি রোধের। অন্যদিকে, পিপলস ব্যাংক অব চায়না এবং জননিরাপত্তা মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে বিদেশে অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে, বিশেষ করে অফশোর কোম্পানি এবং গোপন ব্যাংকিং চ্যানেলগুলোর মাধ্যমে অর্থ পাচার বন্ধে।

চীনের শীর্ষ দুর্নীতিবিরোধী সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ‘স্কাই নেট ২০২৪’ অভিযানের মাধ্যমে ১,৫৯৭ পলাতককে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং ১৮.২৮ বিলিয়ন ইউয়ান মূল্যের অবৈধ সম্পদ উদ্ধার করা হয়েছে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

দুর্নীতিবাজ পলাতকদের ধরতে ‘স্কাই নেট ২০২৫’ অভিযান শুরু চীনে

১২:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫