০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

নতুন রুপে কেট উইন্সলেট

  • Sarakhon Report
  • ০৫:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • 233

ফয়সাল আহমেদ

তিনি তারকা খ্যাতি পান মাত্র বিশ বছর বয়সে । এরপর অনেকেই এসেছেন তবে কেট উইন্সলেটের জনপ্রিয়তা এতটুকু কমেনি। কোভিডের পর কেট এইচবিও’র সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এ হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া “টাইটানিক” দিয়ে তারকা খ্যাতি পেয়েছিলেন কেট। ৪৮ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী আবার এসেছেন নতুন সিরিজ ‘দ্য রেজিম’ নিয়ে।

কিছুদিন আগে প্রচারিত হয় সিরিজটির প্রথম পর্ব। ছয় পর্বের সিরিজটির প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে ৭ এপ্রিল পর্যন্ত। সিরিজটিতে কেট উইন্সলেটকে দেখা যাবে একটি কাল্পনিক ইউরোপীয় দেশের চ্যান্সেলর হিসেবে।

সিরিজটির প্রচারে ‘দ্য টুডে শো’-তে এসে অনেক বিষয় নিয়ে বলেছেন তিনি। তিনি মনে করেন, সেই সময়ের চেয়ে বিনোদন–দুনিয়া এখন অনেকটাই বদলে গেছে।

কেট বলেন-সবকিছু অনেকটাই বদলে গেছে। এটা হয়েছে বর্তমান তরুণ নারী শিল্পীদের জন্য। শুরু থেকেই তাঁরা নিজেদের একটা অবস্থান তৈরি করেছেন। তারা জানেন, কীভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে হয়। এই সব তরুণ অভিনেত্রীরা নিজেদের গুরুত্ব জানেন।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

নতুন রুপে কেট উইন্সলেট

০৫:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪