০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

নদী থেকে সাত দিনে ১৭ মরদেহ উদ্ধার, নৌ-পুলিশের অভিযানে গ্রেফতার ৩০২

দেশের বিভিন্ন নদী এলাকায় গত সাত দিনে অভিযান চালিয়ে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩০২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকসহ নানা অভিযোগে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার নৌ-পুলিশের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নদীকেন্দ্রিক অপরাধ দমন, অবৈধ জাল জব্দ এবং জলপথ নিরাপদ রাখতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার

নৌ-পুলিশ জানায়, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন নদীতে পরিচালিত অভিযানে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০ বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি।

নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ১৭৯টি ঝোপঝাড়ও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

বাল্কহেড ও ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা

অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। এছাড়া অবৈধ কার্যক্রমের অভিযোগে দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।

নৌ-পুলিশ বলছে, নদীপথে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার, ৯৬ মামলা করেছে নৌ পুলিশ

বিভিন্ন অপরাধে ৯৬ মামলা

সাত দিনের অভিযানে ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি, একটি বালুমহাল, একটি মাদক, ১১টি অপমৃত্যু, একটি ডাকাতি, একটি অপহরণ, একটি চাঁদাবাজি, একটি বিশেষ ক্ষমতা আইন এবং তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।

নৌ-পুলিশের দাবি, নদীপথে অপরাধ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় তাদের তৎপরতা আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

নদী থেকে সাত দিনে ১৭ মরদেহ উদ্ধার, নৌ-পুলিশের অভিযানে গ্রেফতার ৩০২

১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬