০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। কেন্দ্রটি পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনের মধ্যে পড়ে।

অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও বিজিবি। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পাশে থাকা মসজিদে নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন, তখন তারা কক্ষে আগুন দেখতে পান। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং রাত ৯টার দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে কক্ষের বেঞ্চ ও বেড়া পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, কক্ষে রাখা পুরোনো টায়ারে আগুন দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, কেন্দ্রটির নিরাপত্তার জন্য দায়িত্বে থাকা দুজন গ্রাম পুলিশ ও এক নৈশপ্রহরী ঘটনার সময় ছিলেন না। তারা নামাজ বা খাবারের জন্য বাড়িতে গিয়েছিলেন। এই ফাঁকেই ঘটনা ঘটে।

নকল পরিচয় দিয়ে ধরা আসল পুলিশ!

দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। দায়িত্বে থাকা ব্যক্তিদের অনুপস্থিতি ও ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা

১২:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬