০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, নির্বাচনি সহিংসতার ছায়া

পিরোজপুর সদর উপজেলায় এক বিএনপি নেতা ও তার ভাতিজাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আক্রান্তরা হলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির এবং তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপু

ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, কয়েকটি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তি হঠাৎ তাদের ওপর হামলা চালায়। দুজনেই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

পিরোজপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা | The Daily Campus

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল বলেন, “এ ধরনের হামলা নির্বাচনের পর নির্বাচনকালীন সহিংসতারই অংশ।”

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রাজিব পাইক জানিয়েছেন, আহত দুজনের দেহে গভীর জখম রয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।”

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, নির্বাচনি সহিংসতার ছায়া

০২:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬