০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

পুলিশে বড় রদবদল: নতুন র‍্যাব মহাপরিচালক নিয়োগ, বদলি একাধিক শীর্ষ কর্মকর্তা

সরকার পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ পুলিশের আটজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এই রদবদলের মাধ্যমে অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) এবং উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুনর্বিন্যাস করা হয়েছে।

নতুন র‍্যাব মহাপরিচালক

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন। তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান মহাপরিচালকের স্থলাভিষিক্ত হলেন।

র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ

অন্যান্য গুরুত্বপূর্ণ বদলি

পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে বদলি করে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মহানগর ও রেঞ্জ পর্যায়ে নতুন দায়িত্ব

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজকে সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-।।।/৭৬) এর ২৯ ধারায়  অর্পিত ক্ষমতাবলে সভা সমাবেশ নিষিদ্ধ এলাকায় আরোপিত বিধি নিষেধ ...

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

এই রদবদলের মাধ্যমে পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নেতৃত্বে পরিবর্তন আনা হলো। সরকারের এই সিদ্ধান্তে র‍্যাব, মহানগর পুলিশ এবং বিভিন্ন রেঞ্জে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

পুলিশে বড় রদবদল: নতুন র‍্যাব মহাপরিচালক নিয়োগ, বদলি একাধিক শীর্ষ কর্মকর্তা

০৬:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬