০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম চীনের জে-২০

চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০ সহজেই শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে জানিয়েছেন এর অন্যতম এক প্রধান নকশাবিদ। সম্প্রতি এ জে-২০ সংশ্লিষ্ট কোনো বিশেষজ্ঞ এবারই প্রথম এ তথ্য জনসম্মুক্ষে আনলেন।

ছেংতু এয়ারক্রাফ্ট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি চিফ ডিজাইনার কং ফেং শনিবার চিলিন প্রদেশের রাজধানী ছাংছুনে পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের এভিয়েশন ওপেন-হাউস কার্যক্রমে বলেন, ‘জে-২০–এর রাডার সিগনেচার অত্যন্ত কম, ইনফ্রারেড বৈশিষ্ট্যও উন্নত। ফলে এটি সূচের মতো সহজেই প্রতিপক্ষের প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেদ করতে পারে।’

তিনি জানান, জে-২০ শুধু অদৃশ্য ক্ষমতায় নয়, বরং বহুমুখী যুদ্ধ দক্ষতায়ও অনন্য। এর দীর্ঘপাল্লার সক্ষমতা, উন্নত অ্যাকটিভ ফেজড অ্যারে রাডার ও আধুনিক সেন্সর সিস্টেম একে চতুর্থ প্রজন্মের যেকোনো বিমানের তুলনায় অনেক এগিয়ে রেখেছে। এ ছাড়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও স্মার্ট স্ট্রাইক ম্যানেজমেন্ট সিস্টেমও একে কার্যকর করে তুলেছে।

কং আরও বলেন, জে-২০ একা যেমন যুদ্ধ চালাতে পারে, তেমনি আগাম সতর্কীকরণ বিমান ও ড্রোনের সঙ্গে যৌথভাবে একটি সমন্বিত যুদ্ধব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।

‘মাইটি ড্রাগন’ কোডনামে পরিচিত জে-২০ প্রথম জনসমক্ষে আসে ২০১৬ সালে। বর্তমানে এর তিনটি সংস্করণ চালু রয়েছে—বেসলাইন মডেল, উন্নত ইঞ্জিনযুক্ত এক আসনের জে-২০এ এবং দুই আসনের জে-২০এস। এ তিনটিই সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক মহড়ায় উড্ডয়ন প্রদর্শনীতে অংশ নেয়।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম চীনের জে-২০

০৪:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫