০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে: ২২টিতে ইভিএমে

  • Sarakhon Report
  • ০৭:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 177

সারাক্ষণ ডেস্ক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ ৮ মে অনুষ্ঠিত হবে। ১৫২ উপজেলার মধ্যে ২২টিতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলোতে ব্যালটে ভোট নেয়া হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রথম ধাপের ভোটে আগামী ১৫ এপ্রিল মনোনয়ন জমা দেয়ার শেষ সময়। যাচাইবাছাই হবে ১৭ এপ্রিল এবং প্রত্যাহার করা যাবে ২২ এপ্রিল। এরপর প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল। ১৫২ উপজেলার মধ্যে ২২টিতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

চার ধাপে এবার ভোট হবে । এই কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। গত দুই উপজেলা নির্বাচন থেকে সারাদেশে একইদিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় না। কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করবে ইসি।

১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ছয়টি ধাপে এবং ২০১৯ সালে পাঁচ ধাপে উপজেলা পরিষদের পঞ্চম ভোট হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে ৪৯৫টি।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে: ২২টিতে ইভিএমে

০৭:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪