০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ফরিদপুর এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মাছবোঝাই ট্রাকের দুই আরোহী।

পুলিশ জানায়, ভোর প্রায় ৫টার দিকে ভাঙ্গা উপজেলার আতারদি ফ্লাইওভার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে চলা একটি মাছবোঝাই ট্রাক সামনে থাকা চারা গাছ বহনকারী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবোঝাই ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, নিহতরা মাছবোঝাই ট্রাকের চালক ও সহকারী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা সড়কে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান।

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ফরিদপুর এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

১২:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬