০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

বাহরাইনে ইরানের পক্ষে পোস্টের অভিযোগে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে যুদ্ধকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ।

গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। বাকি পাঁচজন পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এবং স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

সাইবার অপরাধ বিভাগ চালায় তদন্ত

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে তাদের গ্রেপ্তার করে। কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করে বিভ্রান্তিকর পোস্ট ও ভিডিও ছড়াচ্ছিলেন।

বাহরাইনে ইরানের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়ায় প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার -  AkashJatra

জাতীয় নিরাপত্তার হুমকির অভিযোগ

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব ব্যক্তি বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য ধারণ করে তা অনলাইনে প্রচারও করেছে। বাহরাইনের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।

আইনগত ব্যবস্থা নিয়ে প্রসিকিউশনে হস্তান্তর

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সতর্ক করল বাহরাইন কর্তৃপক্ষ

ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ঠেকাতে নজরদারি আরও জোরদার করেছে বাহরাইন। যুদ্ধ ও নিরাপত্তা-সংক্রান্ত ভিডিও, ছবি বা তথ্য অনুমতি ছাড়া প্রকাশ বা শেয়ার না করার জন্য নাগরিক ও প্রবাসীদের সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

বাহরাইনে ইরানের পক্ষে পোস্টের অভিযোগে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

০৩:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬