০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ভুয়া উবার যাত্রী সেজে অপহরণ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গাড়িতে তুলে ছিনতাই, খোয়া গেল প্রায় এক লাখ টাকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ভুয়া উবার যাত্রী সেজে গাড়িতে তুলে অপহরণ করে নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিংয়ের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে গিয়ে টাকা তুলে নেওয়ার পর ছেড়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় ঘটে। ভুক্তভোগী আবদুর রাজ্জাক সোহেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক।

সেশনজট থেকে রেহাই পেতে চান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা | The  Daily Campus

কোটবাড়ী বিশ্বরোডে কৌশলে গাড়িতে তুলে অপহরণ

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বুধবার বিকেলে জরুরি কাজে তিনি সহকর্মীর ব্যক্তিগত গাড়িতে করে কোটবাড়ী এলাকায় যান। কাজ শেষে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি।

এ সময় একটি ব্যক্তিগত গাড়ি তার সামনে এসে থামে। গাড়িতে থাকা একজন জানতে চান তিনি উবার ডেকেছেন কি না। সোহেল জানান, তিনি কোনো উবার ডাকেননি। তবে গাড়িতে থাকা ব্যক্তি দাবি করেন, উবার অ্যাপে তার ছবি দেখাচ্ছে।

বিষয়টি যাচাই করতে এগোতেই গাড়িতে থাকা আরও তিনজন তাকে জোর করে গাড়ির ভেতরে তুলে নেয়। এরপর অপহরণের সময় তার বুকে ও মাথায় মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

দাউদকান্দিতে নিয়ে এটিএম থেকে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা

অপহরণের পর দুর্বৃত্তরা তাকে দাউদকান্দির আবিদ মার্কেট এলাকার একটি ইসলামী ব্যাংকের এটিএম বুথে নিয়ে যায়। সেখানে তার হিসাব থেকে চারবারে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা তুলে নেয়।

এছাড়া তার মানিব্যাগ থেকে ১৫ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিং হিসাব থেকে প্রায় আড়াই হাজার টাকাও হাতিয়ে নেয় তারা।

ঘটনার পর মোবাইল ফোনের সিম খুলে ফেলে এবং ফোনটি পুনরায় চালু করে দেয় দুর্বৃত্তরা।

এসিড হামলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া

সোহেলের অভিযোগ, অপহরণের সময় দুর্বৃত্তরা তাকে এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া এবং রাসায়নিক প্রয়োগ করে অচেতন করার হুমকিও দেয়। পরে একটি স্থানে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পেছনে তাকাতে নিষেধ করে। তারা হুমকি দেয়, ফিরে তাকালে গুলি করা হবে।

পুলিশ বলছে তদন্ত চলছে

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ভুয়া উবার যাত্রী সেজে অপহরণ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গাড়িতে তুলে ছিনতাই, খোয়া গেল প্রায় এক লাখ টাকা

০২:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬