০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ভোজ্যতেল ও ডাল কিনতে ৪৪৯ কোটি টাকার অনুমোদন, বাজার স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগ

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বড় আকারে ভোজ্যতেল ও ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ৪৪৮ কোটি ৮০ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ভোজ্যতেল কেনায় বড় বরাদ্দ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২ লিটারের পেট বোতলে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ৫০ লাখ টাকা। প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা ৫০ পয়সা।

বাজারে ভোজ্যতেলের সংকট কৃত্রিম: ট্যারিফ কমিশন | The Daily Star

এই তেল সরবরাহ করবে চারটি প্রতিষ্ঠান। যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড সরবরাহ করবে ৪০ লাখ লিটার। ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড দেবে ৩০ লাখ লিটার। তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সরবরাহ করবে ২০ লাখ লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ দেবে ১০ লাখ লিটার।

পাম অয়েল কেনার অনুমোদন

একই বৈঠকে আরও এক কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ২ লিটারের পেট বোতলে এসব তেল কিনতে ব্যয় হবে ১৮৪ কোটি ৩৮ লাখ টাকা। প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৪ টাকা ৩৮ পয়সা।

এই সরবরাহের দায়িত্ব পেয়েছে ঢাকার গুলশানের সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড।

ডাল কিনতেও বড় সিদ্ধান্ত

বাজার স্থিতিশীল রাখতে ভোজ্যতেল ও ডাল কিনবে সরকার | দৈনিক নয়া দিগন্ত

সরকার বাজারে ডালের সরবরাহ স্বাভাবিক রাখতে মোট ২০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে। প্রথম ধাপে ১০ হাজার টন ডাল কেনা হবে ৮৪ কোটি ৭৭ লাখ টাকায়। প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সা। এই ডাল সরবরাহ করবে ঢাকার কারওয়ান বাজারের শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া আরও ১০ হাজার টন ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে ৮৩ কোটি ৬৩ লাখ টাকায়। এর মধ্যে ৫ হাজার টন সরবরাহ করবে ঢাকার সাভারের মদিনা ট্রেডিং করপোরেশন এবং বাকি ৫ হাজার টন দেবে রাজশাহীর বিসমিল্লাহ ডাল মিল।

বাজার স্থিতিশীল রাখতেই উদ্যোগ

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব মোকাবিলা করে দেশের বাজারে ভোজ্যতেল ও ডালের সরবরাহ স্বাভাবিক রাখতে এই ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজারে মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি সাধারণ মানুষের চাহিদা পূরণ নিশ্চিত করতে চায় সরকার।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ভোজ্যতেল ও ডাল কিনতে ৪৪৯ কোটি টাকার অনুমোদন, বাজার স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগ

০৩:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬