০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা, রহস্যে পুলিশ

নরসিংদীর মনোহরদীতে বাড়ির ভেতরে ঢুকে আকাশ মিয়া (২৫) নামে এক অটোচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি নিহতের পরিবার বা পুলিশ।

নিহত আকাশ মিয়া কীর্তিবাসদী গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ঘরে রক্তাক্ত অবস্থায় আকাশ

নিহতের বাবা আফতাব উদ্দিন জানান, বাড়ির একটি ঘরের এক পাশে গরু রাখা হতো এবং অন্য পাশে আকাশ ঘুমাতেন। শনিবার ভোরে তিনি ঘুম থেকে উঠে ছেলেকে ডেকে গরুটি বাইরে বের করে দিতে বলেন। ঘুমঘুম অবস্থায় আকাশ গরুটি বের করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন। পরে আফতাব উদ্দিন গরু নিয়ে মাঠে চলে যান। একই সময়ে আকাশের মা তার বোনের বাড়িতে যান।

সকাল ৯টার দিকে বাবা-মা বাড়িতে ফিরে দেখতে পান, ঘরটির দরজা খোলা। ভেতর থেকে গোঙানির শব্দও শুনতে পান তারা। দ্রুত ঘরে ঢুকে আকাশকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার ডান চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল এবং মাথা ফেটে রক্ত ঝরছিল। গুরুতর আহত অবস্থায় তিনি শুধু গোঙাচ্ছিলেন, কথা বলতে পারছিলেন না।

হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু

পরে স্থানীয়দের সহায়তায় আকাশকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হত্যার কারণ ও জড়িতদের খুঁজছে পুলিশ

মনোহরদী থানার উপপরিদর্শক আবেদ আলী জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং কারা এতে জড়িত, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।

মনোহরদীতে বাড়ির ভেতরে ঢুকে অটোচালককে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় দ্রুত বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

মনোহরদীতে বাড়িতে ঢুকে ২৫ বছর বয়সী অটোচালক আকাশ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ ও জড়িতদের খুঁজছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা, রহস্যে পুলিশ

০৭:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬