০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে একজন নিহত

  • Sarakhon Report
  • ০৭:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • 170

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে প্যারাবন কেটে লবণের মাঠ দখল। তা নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে সাইফুল নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পশ্চিমপাড়ায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নিহত সাইফুল ইসলাম উপজেলার বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, সোনাদিয়ায় দখল বেদখল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও শাহ আলম নামের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে একজন নিহতসহ উভয়পক্ষের ১০ জনেরও বেশি আহত হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তর জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে একজন নিহত

০৭:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪