০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

মার্কো রুবিওর ভারত সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা, কোয়াড বৈঠকে ইন্দো-প্যাসিফিক ইস্যুতে জোর

ভারত সফরে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার এই সফরকে ঘিরে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানান, এই সফর নিয়ে তিনি বেশ উৎসাহিত।

রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তৃত বৈঠকে বসবেন রুবিও। পাশাপাশি মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নেবেন তিনি।

প্রথম ভারত সফর

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই মার্কো রুবিওর প্রথম ভারত সফর। সফরের আগে তিনি বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। দুই দেশের সম্পর্ককে তিনি শক্তিশালী অংশীদারত্ব হিসেবে উল্লেখ করেন।

Rubio's India Visit to Boost Quad's Role in Indo-Pacific: US Embassy |  Asianet Newsable

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

কোয়াড বৈঠকে বাড়তি গুরুত্ব

নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড বৈঠকে অংশ নেবেন অস্ট্রেলিয়ার পেনি ওং, জাপানের তোশিমিৎসু মোটেগি এবং মার্কো রুবিও। বৈঠকের আয়োজক হিসেবে অতিথিদের স্বাগত জানাবেন এস জয়শঙ্কর।

বৈঠকে মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হবে বলে জানা গেছে।

Marco Rubio lands in India's Kolkata for first official visit; QUAD talks  and trade high on agenda

পশ্চিম এশিয়া সংকট নিয়েও আলোচনা

সফরে পশ্চিম এশিয়ার চলমান সংকট এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা হতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে এর প্রভাব দুই পক্ষের আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের কূটনৈতিক মহল মনে করছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও কৌশলগত গুরুত্ব পাচ্ছে। কোয়াড জোটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও এই সফরে বড় আলোচনার বিষয় হতে পারে।

রাজনৈতিক বৈঠকের পাশাপাশি সফরসূচিতে কলকাতা, আগ্রা ও জয়পুর সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

Rubio arrives in India ahead of meeting with his counterparts from India,  Australia and Japan | AP News

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

মার্কো রুবিওর ভারত সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা, কোয়াড বৈঠকে ইন্দো-প্যাসিফিক ইস্যুতে জোর

১১:৪২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬