০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

মোংলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

বাগেরহাটের মোংলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম সুমন শিকদার। তিনি সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা কাঞ্চনের ছেলে।

থামছে না ধর্ষণ

মাছ দেওয়ার প্রলোভনের অভিযোগ

পুলিশ জানায়, গত রোববার দুপুরে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে একটি মাছের ঘেরে নিয়ে যান সুমন। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, একপর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে পড়লে শুক্রবার বিষয়টি তার বাবা-মাকে জানায়। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন এবং পুলিশকে ঘটনাটি জানান।

পুলিশ খবর পাওয়ার পর শুক্রবার বিকেলেই অভিযান চালিয়ে সুমনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর

১৩ বছরের শিশুর সঙ্গে এমন ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

মোংলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

১০:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬