১০:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩; আহত অন্তত ৮

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহত দুজন হলেন হালুয়াঘাট উপজেলার ধারাপাড়া গ্রামের মো. আবদুর রাজ্জাক (৬০) এবং ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০)। নিহত অপর ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৫০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে ঢাকা থেকে হালুয়াঘাটের উদ্দেশে আসছিল ইমাম পরিবহনের একটি বাস। আলালপুর এলাকায় বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আবদুর রাজ্জাক নিহত হন এবং আরও আটজন আহত হন।

চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু

ময়মনসিংহ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। ফলে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত দুই বাস জব্দ করেছে। পরে সড়কে যান চলাচলও স্বাভাবিক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর দুই বাসের চালক ও সহকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩; আহত অন্তত ৮

১২:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬