০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

যুদ্ধবিরতির খবরে তেলের দাম ১৩ শতাংশ পতন, বৈশ্বিক বাজারে উল্লাস

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম ব্যাপকভাবে পড়েছে। ব্রেন্ট ক্রুড ১৩ শতাংশ কমেছে। মার্কিন ক্রুড ৮ শতাংশ পড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলারে নেমেছে, যা দিনের শুরুতে ১১৭ ডলারে ছিল। মঙ্গলবার ট্রাম্পের হুমকিতে দিনভর বাজারে অস্থিরতা ছিল, কিন্তু যুদ্ধবিরতির ঘোষণায় রাতে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ২ শতাংশের বেশি বেড়েছে। জাপানের নিক্কেই সূচক ২,৬০০ পয়েন্ট বেড়েছে। যুদ্ধ শুরুর পর বাজারে এটি সবচেয়ে বড় ইতিবাচক প্রতিক্রিয়া।

যুদ্ধবিরতির খবরে তেলের দামে বড় পতন

বাংলাদেশের জ্বালানি আমদানিতে স্বস্তির সম্ভাবনা

বাংলাদেশ জ্বালানি চাহিদার ৯৫ শতাংশ আমদানি করে। তেলের দাম কমলে সরকারের আমদানি খরচ ও ভর্তুকি বোঝা কমবে। ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭১ ডলার, মার্চে তা রেকর্ড ১৬৬ ডলার ছুঁয়েছিল। যুদ্ধবিরতি স্থায়ী হলে এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি চলাচল স্বাভাবিক হলে বাংলাদেশের জ্বালানি আমদানি খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বীমা খরচ ও শিপিং রুটের পুনর্গঠনে সময় লাগবে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, হরমুজ খুললেও জ্বালানির দাম কয়েক মাস বেশি থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চাপ কমার আশা তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

যুদ্ধবিরতির খবরে তেলের দাম ১৩ শতাংশ পতন, বৈশ্বিক বাজারে উল্লাস

০৪:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬