০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

যুবলীগ কর্মীকে গুলি করে কুপিয়ে হত্যা, খুলনায় থমথমে পরিস্থিতি

খুলনা নগরীতে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিহত মো. ইসমাইল (৩২) দক্ষিণ টুটপাড়া এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি যুবলীগের কর্মী ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলেও পুলিশের দাবি।

ঘটনার পরপরই হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যা

হামলার বর্ণনা

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার সময় ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা প্রথমে ইসমাইলের মাথায় গুলি করে। পরে তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আরও আঘাত করা হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তদন্ত ও অভিযান

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় কে বা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন ছিল। এছাড়া তিনি মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

যুবলীগ কর্মীকে গুলি করে কুপিয়ে হত্যা, খুলনায় থমথমে পরিস্থিতি

০৭:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬