১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

রামুতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু

  • Sarakhon Report
  • ১১:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • 209

রামু, কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় আতিকুর রহমান (২৯) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) বিকেলে রামুর চাকমারকুল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী।

ওসি আজিজুল বারী বলেন, কক্সবাজার ভ্রমণে এসেছিলেন আতিকুর৷ পরে তিনি ভ্রমণ শেষে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক চাপা দেয়।

এতে গুরুতর আহত হন আতিকুর রহমান ও তার সঙ্গে থাকা অপর আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান সেনা সদস্য আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সেনা সদস্যের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

রামুতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু

১১:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪