০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

রাসুলের (সাঃ) অনুপম আদর্শ বিশ্ব শান্তি ও মুক্তির সনদ-গোলাম মোহাম্মদ কাদের

  • Sarakhon Report
  • ০৪:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • 102

সারাক্ষণ ডেস্ক

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) পৃথিবীর জন্য অত্যন্ত বরকতময় দিন। এই দিনটি আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস। তিনি মহাসম্মানিত এই দিনে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের  প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান। তাৎপর্যময় এই কল্যাণের দিনে বিশ^ মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সংহতি কামনা করেছেন।

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ৫৭০ খৃষ্টাব্দের ১২ রবিউল আউয়াল পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ্ব নবীকে (সাঃ) দুনিয়ায় প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত অন্ধকার পৃথিবীতে মহানবী (সাঃ) জে¦লেছেন সত্য ও ন্যায়ের মশাল। অন্ধকার যুগের সকল কালিমা দূর করে সত্য ও ন্যায়ের শান্তির বাণী প্রচার করেছিলেন প্রিয়নবী (সাঃ)। রাসুলের (সাঃ) অনুপম আদর্শ বিশ্ব শান্তি ও মুক্তির সনদ। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর দিশা দিয়েছিলেন হযরত মুহম্মদ (সাঃ)।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যার গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, বিশ্বের শান্তিকামী মানুষের সামনে অনুপম আদর্শ হযরত মুহাম্মদ (সাঃ)। রাসুল (সাঃ) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবে। রাসুল (সাঃ) এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখাবে। মহানবীর (সাঃ) শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ-সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত সম্ভব। মহানবী (সাঃ) এর শিক্ষায় সবার জীবন আলোকিত হোক এই আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

রাসুলের (সাঃ) অনুপম আদর্শ বিশ্ব শান্তি ও মুক্তির সনদ-গোলাম মোহাম্মদ কাদের

০৪:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪