০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

শবে বরাত আজ রাতে, ক্ষমা ও ভাগ্য নির্ধারণের পবিত্র রজনী

আজ মঙ্গলবার রাতে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর ইবাদতের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র শবে বরাত। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী, এটি ক্ষমা, রহমত ও সৌভাগ্যের বিশেষ রজনী, যখন আগামী এক বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারিত হয়।

শাবান মাসের মহিমান্বিত রজনী

আরবি শাবান মাসের পনেরোতম রাতে পালিত এই পবিত্র রজনীতে আল্লাহ তায়ালা বান্দার পূর্ববর্তী আমল বিবেচনায় নিয়ে আগামীর জীবনব্যবস্থা নির্ধারণ করেন বলে বিশ্বাস করা হয়। এই উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় রাত অতিবাহিত করবেন।

Muslims observe Shab-e-Barat with traditional foods, charity and illuminated graveyards

ইবাদত ও ধর্মীয় আয়োজন

শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে মিলাদ, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাগরিবের নামাজের পর থেকেই শুরু হবে ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও বিশেষ মোনাজাত। সারারাত মসজিদ খোলা থাকবে, যাতে মুসল্লিরা ব্যক্তিগতভাবে ইবাদত ও জিকিরে অংশ নিতে পারেন।

বায়তুল মোকাররমে বিশেষ বয়ান

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন রাত সাড়ে আটটার দিকে শবে বরাতের তাৎপর্য, করণীয় ও বর্জনীয় বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করবেন।

টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি : ধর্ম উপদেষ্টা | ইনসাফ

গণমাধ্যমে বিশেষ সম্প্রচার

পবিত্র এ রাতের তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার বার্তা

শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে এ রাতকে রহমত, ক্ষমা ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ হিসেবে বর্ণনা করেন। তিনি অন্যায়, অবিচার, কুসংস্কার ও অসততা পরিহার করে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবন আলোকিত করার আহ্বান জানান।

শবে বরাত উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার আহ্বান প্রধান  উপদেষ্টার | AwaazBD

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

শবে বরাত আজ রাতে, ক্ষমা ও ভাগ্য নির্ধারণের পবিত্র রজনী

১০:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬