১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

জুলাই আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে গিয়ে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরস্থানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরিবারের খোঁজখবর নিলেন
কবর জিয়ারত শেষে তারেক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে কথা বলে পরিবারের বর্তমান অবস্থা ও খোঁজখবর নেন তিনি এবং সমবেদনা জানান।

মহাস্থানগড়ে মাজার জিয়ারত
এর আগে একই দিন বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহাসিক মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। বিকাল পৌনে তিনটার দিকে তিনি মাজারে উপস্থিত হয়ে জিয়ারত সম্পন্ন করেন।

পথসভায় অংশগ্রহণ
মাজার জিয়ারত শেষে রংপুরের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারম্যান। পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আয়োজিত একটি পথসভায় তিনি অংশ নেন এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হুইলচেয়ার বিতরণ কর্মসূচি
এর আগে দুপুরে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিশেষ একটি সামাজিক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

০৯:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬