০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

শুক্রবার থেকে মেট্রোরেলে কর্মবিরতি, যাত্রীসেবা বন্ধ থাকবে

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রকাশ না হওয়ায় ১২ ডিসেম্বর   শুক্রবার ৭টা থেকে সম্পূর্ণ কর্মবিরতি ও সব যাত্রীসেবা বন্ধের ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘোষণাটি কার্যকর হলে মেট্রোরেল চলাচল পুরোপুরি থেমে যাবে।

চাকরি-বিধিমালা না থাকায় ক্ষোভ

ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠা হলেও ১২ বছর পরও প্রতিষ্ঠানের ৯০০ জনের বেশি কর্মীর জন্য স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু থেকে তারা উন্মুক্ত নিয়োগে যোগ দিয়ে নিয়মিত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, ওভারটাইম ও গ্রুপ ইন্স্যুরেন্সের মতো মৌলিক সুবিধা পাচ্ছেন না।

কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

কর্মচারীদের দাবি, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশ অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়ন করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি আন্দোলনের পর কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্ত করার আশ্বাস দেয়। তবুও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ তাদের।

আন্দোলনের সিদ্ধান্ত

দীর্ঘদিনের অপেক্ষা ও বারবার আশ্বাস ভঙ্গ হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী তারা ১২ ডিসেম্বর সকাল ৭টা থেকে কর্মবিরতি ও যাত্রীসেবা বন্ধের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন।

#tags: Metro-Rail-Strike, DMTCL, Service-Rule, Bangladesh Transport News

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

শুক্রবার থেকে মেট্রোরেলে কর্মবিরতি, যাত্রীসেবা বন্ধ থাকবে

১২:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫