০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

শেখ হাসিনার দেশে ফেরার পরিবেশ তৈরি হচ্ছে: নাসিরউদ্দিন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিবেশ তৈরি হচ্ছে। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির কর্মী যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে এবং শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে তিনি সরকারকে সতর্ক করে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে এ বিষয়ে শিক্ষা নেওয়া উচিত।

বিএনপির বিরুদ্ধে কড়া সমালোচনা করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের ভোট নিয়েই বিএনপি রাজনৈতিক সুবিধা পেয়েছে। কিন্তু সংস্কার বাস্তবায়নে দলটি কার্যকর অবস্থান নিচ্ছে না। তিনি বলেন, সংস্কার কার্যকর না হলে ক্ষমতার গদি টিকিয়ে রাখা কঠিন হবে।

সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, জনগণকে দেওয়া সরকারি কার্ডে টাকা না এলে সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে। প্রয়োজনে তারাও আলাদা লাল কার্ড তৈরি করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ভারত প্রসঙ্গেও কঠোর অবস্থান তুলে ধরেন নাসীরউদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে ভারতকেন্দ্রিক একটি প্রভাবশালী বলয় সক্রিয় রয়েছে এবং সিভিল ফরম্যাটে আওয়ামী লীগের অবস্থান এখনো বিদ্যমান। তার ভাষায়, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলতে পারে না। সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “সবার আগে বাংলাদেশ” বলা হলেও সীমান্তে কেন মানুষ মারা যাচ্ছে।

হাসিনার পতন হলেও স্বৈরাচারী শাসনের যেসব খুঁটি এখনো অক্ষুণ্ন | প্রথম আলো

পানি সংকট ও খাল খনন প্রসঙ্গেও কথা বলেন তিনি। রাজশাহীর নদীগুলোতে পানির প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, শুধু খাল খনন করে সমাধান হবে না, আগে নদীতে পানি আনতে হবে। পদ্মায় পানি না এলে রাজশাহীবাসীকে ঢাকামুখী আন্দোলন এবং ভারতের দিকে লংমার্চ করার আহ্বানও জানান তিনি।

একই অনুষ্ঠানে দলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির বর্তমান রাজনীতির সমালোচনা করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি ব্যাপক জনসমর্থন পেলেও অল্প সময়ের মধ্যেই বহু মানুষ হতাশ হয়ে পড়েছেন। তার দাবি, অনেক ভোটার এখন মনে করছেন বিএনপি তাদের সঙ্গে প্রতারণা করেছে।

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মী যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ অন্য নেতারা।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

শেখ হাসিনার দেশে ফেরার পরিবেশ তৈরি হচ্ছে: নাসিরউদ্দিন পাটওয়ারী

০৭:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬