০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

শ্রীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আতঙ্কে অসুস্থ জজ মিয়া

গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতা জজ মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে গুলি ছোড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলির শব্দ ও হামলার ঘটনায় অসুস্থ হয়ে পড়েন জজ মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি ঘটে শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরএকে সিরামিক কারখানার সামনে জজ মিয়ার কার্যালয়ে। সেখানে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি ছোড়ে।

আতঙ্কে অসুস্থ কৃষকদল নেতা

জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আতঙ্কে অসুস্থ কৃষকদল নেতা - বাংলাদেশ টাইমস

হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, ঘটনার সময় তিনি তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসে। তারা লেজার লাইট দিয়ে তাকে লক্ষ্য করে। এরপর তাকে উদ্দেশ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন জজ মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে পুলিশের একাধিক দল

গুলি ছোড়ার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলমসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি, অসুস্থ হয়ে হাসপাতালে কৃষকদল নেতা | NTV  Online

সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, গুলি ছোড়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কারা জড়িত এবং গুলি ছোড়ার কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

শ্রীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি ছোড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

শ্রীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আতঙ্কে অসুস্থ জজ মিয়া

১২:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬