১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

শ্রীপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু, আল রাজি হাসপাতালে তদন্ত দাবি

গাজীপুরের শ্রীপুরে বেসরকারি আল রাজি হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে নবজাতকের মৃত্যুর ঘটনা স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ তৈরি করেছে। সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি করানো হলেও ডাক্তার ছাড়াই নার্সের মাধ্যমে প্রসব করানোর অভিযোগ তুলেছেন শিশুটির পরিবার।

অপারেশনের প্রতিশ্রুতি, শেষে ডাক্তার ছাড়া প্রসব

পরিবারের দাবি, সকালে সিজারিয়ান ডেলিভারির জন্য প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে নার্সরা নিয়মিত চিকিৎসা দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলেন। পরে হঠাৎ করেই ডাক্তার ছাড়াই নার্সের তত্ত্বাবধানে প্রসব করানো হয়। নবজাতক জন্মের পরই কোনো সাড়া দেয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ

পরিস্থিতি জটিল হলে শিশুটিকে অন্য এক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির বাবা আল রাজি হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দায়িত্বপ্রাপ্ত নার্স এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানা ও স্বাস্থ্য বিভাগে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং স্বাস্থ্য বিভাগ জানিয়েছে—হাসপাতালের চিকিৎসা সেবা ও জনবল নিয়োগের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটির মৃত্যু স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এলাকাবাসী বলছে, ছোট-বড় অনেক বেসরকারি ক্লিনিকে চিকিৎসক সংকট ও তদারকির ঘাটতির কারণে রোগীরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন। এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপের দাবি ওঠেছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

শ্রীপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু, আল রাজি হাসপাতালে তদন্ত দাবি

০৮:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫