০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

সরকার ভারতের কাছ থেকে আরও ৫০ হাজার টন চাল কিনছে

দেশের খাদ্য মজুত জোরদার করা এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে খাদ্য, শিল্পসহ বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক প্রস্তাব আলোচনা ও অনুমোদন দেওয়া হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী আমদানিকৃত এই চাল কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ টাকা। সরবরাহকারী হিসেবে ভারতভিত্তিক প্রতিষ্ঠান এমএস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন করে এই চাল আমদানির ফলে সরকারি খাদ্য মজুত আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

সরকার ভারতের কাছ থেকে আরও ৫০ হাজার টন চাল কিনছে

০৭:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫