০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় শিক্ষাসফরের বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

সাপ নিয়ে কিছু প্রবাদ ও কুসংস্কার (পর্ব-৬)

  • Sarakhon Report
  • ০২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • 154

শিবলী আহম্মেদ সুজন

সাপের পা দেখা

সাপের পা দেখা একটা অসম্ভব ভাগ্যের কথা। সমাজে প্রচলিত আছে এ ধরনের প্রবাদ ও উক্তি। বাস্তবত ব্যাপারটা সে অর্থে সত্য নয়। সাপের পা হয় না-এটা এই সরীসৃপ সম্প্রদায়ের বর্গ-পরিচয়। অথচ আজগুবি হলেও কেউ কেউ দাবি করে থাকেন যে তাঁরা সাপের পা দেখেছেন।

কোনো রম্য ধরনের পত্রপত্রিকায় সাপের পাসহ ছবিও ছাপা হতে দেখা গেছে। এখানে প্রশ্ন উঠতে পারে, মুদ্রিত ছবিতে সাপের যে ছবি আছে, তা কি আদৌ সাপ? নাকি অন্য কোনো সরীসৃপজাতীয় প্রাণী! ব্যাপারটা কি কোনো বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখেছেন? সাধারণ দৃষ্টিতে চিহ্নবৎ পা-ধারী সরু লম্বা কোনো টিকটিকিজাতীয় প্রাণী আর সাপের মধ্যে পার্থক্য নির্ণয় করা সহজ নয়।

তবে আমাদের অজগরজাতীয় পুরুষ সাপের এক জোড়া চিহ্নবৎ পেছনের পা রয়েছে। সাধারণত সেটা আমাদের চোখে পড়ার মতো নয়। এই লুপ্তপ্রায় পাগুলোর যৌনোদ্দীপক ভূমিকা রয়েছে। অন্যদিকে কিছু কিছু সাপের পায়ুপথের দুই ধারে দেহের অভ্যন্তরে দুটি জননেন্দ্রিয় রয়েছে।

যৌন মিলনের সময় সেগুলো শক্ত হয়ে দেহের বাইরে বেরিয়ে আসে এবং মিলন শেষে তা আবার দেহাবরণের ভেতরে চলে যায়। এ ক্ষেত্রে এমন হতে পারে যে, কেউ হয়তো ও রকম উত্তেজনাকর অবস্থায় সাপটিকে দেখেছে এবং এর ছবি তুলেছে।

মিলনাবস্থায় সেই পুরুষ সাপ নিহত হলে বেরিয়ে থাকা জননেন্দ্রিয় আর দেহের ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে জননেন্দ্রিয়কেই সাপের পা বলে ভুল হওয়াটা খুব আশ্চর্যজনক কিছু নয়।

এ ধরনের প্রচারণার আরেকটি সম্ভাব্য বিশ্লেষণ এও হতে পারে যে,সাপ যখন পুরোনো দেহাবরণ বা খোলস পাল্টায় (নির্মোচন) বা যখন পুরোনো চামড়ার আবরণ থেকে নতুন চামড়াধারী সাপটি বেরিয়ে আসতে থাকে,তখন যদি কোনো সাধারণ দর্শক এ দৃশ্য দেখে ,তখন তার চোখে নতুন চামড়ার গায়ে কিছুক্ষণ লেগে থাকা বর্জ্য খোলসটিকে পা বলে ভুল হতে পারে।

প্রখ্যাত লেখক রেজাউর রহমানএর বইয়ের সহায়তায় এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

সাপ নিয়ে কিছু প্রবাদ ও কুসংস্কার (পর্ব-৫)

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ

সাপ নিয়ে কিছু প্রবাদ ও কুসংস্কার (পর্ব-৬)

০২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪