১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৩৩৩: মামলাভুক্ত আসামি প্রায় এক হাজার

সারা দেশে টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৯৯০ জন, আর অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৩৪৩ জন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।

উদ্ধার হওয়া অস্ত্র ও ধরন

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি বার্মিজ চাকু, একটি খুর, চারটি হাসুয়া, দুইটি রামদা, দুইটি চাপাতি, একটি চাকু, দুইটি ককটেল, দুইটি দেশীয় ওয়ান-শুটারগান, একটি বিদেশি রিভলভার এবং দুই রাউন্ড গুলির খোসা।

পুলিশের বক্তব্য

পুলিশ জানায়, দেশজুড়ে অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরে আনতে এই বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অংশ নেয়।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৩৩৩: মামলাভুক্ত আসামি প্রায় এক হাজার

০৬:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫